সাবেক প্রধান তথ্য কর্মকর্তা আবদুর রহিমের ইন্তেকাল

নোয়াখালী প্রতিনিধি

সাবেক প্রধান তথ্য কর্মকর্তা ও ডেইলি অবজারভার পত্রিকার সাবেক ব্যবস্থাপনা সম্পাদক আবদুর রহিম আর নেই। তিনি শনিবার সকাল ১১ টায় ঢাকার এভারকেয়ার হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মৃত্যুকালে তিনি তিন ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

এদিকে তার মৃত্যুতে নোয়াখালী-৪ আসনের এমপি একরামুল করিম চৌধুরী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সহিদ উল্যা খান সোহেল, মরহুমের ছোট ভাই নোয়াখালী জেলা পরিষদের চেয়ারম্যান আবদুল ওয়াদুদ পিন্টু, নোয়াখালী প্রেসক্লাবের সভাপতি বখতিয়ার শিকদার, সাধারণ সম্পাদক আবু নাছের মঞ্জু ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আকবর হোসেন সোহাগসহ প্রেসক্লাবের সদস্যরা গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights