বগুড়ায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

নিজস্ব প্রতিবেদক,বগুড়া
বগুড়া সদর আসনের সংসদ সদস্য ( বগুড়া -৬) ও বগুড়া জেলা আওয়াামী লীগ সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছেন। শনিবার বেলা ১১টায় বগুড়া শহরে কালিতলায় পাঁচ শতাধিক অসহায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেন তিনি।

এ সময় তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের নির্দেশ করেছেন মানুষে পাশে দাঁড়ানোর জন্য। হাড় কাঁপানো শীত ও ঘন কুয়াশায় বিপর্যস্ত জনজীবনে শৈত্যপ্রবাহ থেকে বাঁচার জন্য অসহায়, দরিদ্র মানুষের পাশে আওয়ামী লীগই থাকে। একমাত্র শেখ হাসিনাই মানুষের দুর্ভোগ-দুর্দশা বোঝেন। তিনিই আমাদের নির্দেশ দিয়েছেন একটি মানুষও যেন এই শীতে কষ্ট না পায়। আমরা যেন নিঃস্বার্থভাবে শীতার্ত মানুষের পাশে দাঁড়াই। মানুষ আমাদের ভোট দিয়ে নির্বাচিত করেছে সুতরাং, সব সময় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব।

তিনি আরও বলেন, যারা অপরাজনীতি করে অসহায় মানুষকে দুর্দিনে সাহায্য, সহানুভূতি ও সহমর্মিতার মানসিকতা তাদের নেই। তারা কখনই দেশের জন্য ভালো কিছু করতে পারে না। দরিদ্র অসহায় শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য দলের সকল নেতাকর্মীদের আহ্বান জানান তিনি।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন এমপি পত্নী জোবায়দা রহমান জবা, জেলা আওয়াামী লীগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সাহাদত আলম ঝুনু, দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল রাজী জুয়েল, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল সুফিয়ান শফিক,পৌর আওয়ামী লীগ নেতা বিজয় প্রমুখ।

বিডিপ্রতিদিন/কবিরুল

তিনি আজ বেলা এগারোটাড বগুঢ়া শহরে কালিতলায় সপাঁচ শতাধিক অসহায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণের সময় এসব কথা বলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights