‘শিষ্যকে’ বেধড়ক মারধর! সমালোচনার মুখে যা বললেন রাহাত ফতেহ আলী

অনলাইন ডেস্ক

পাকিস্তানের গায়ক ওস্তাদ রাহাত ফতেহ আলি খান এক ব্যক্তিকে নির্মমভাবে মারধর করছেন- এরকম একটি ছোট ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

পাকিস্তানি সাংবাদিক গোলাম আব্বাসি শাহ তার এক্সে (টুইটার) ভিডিওটি পোস্ট করেছেন। আর ভিডিওর ক্যাপশনে লিখেছেন, ‘বিখ্যাত গায়ক রাহাত ফতেহ আলী তার গৃহকর্মীকে মারধর করছেন।’

ভিডিওটি নেট দুনিয়ায় ছড়িয়ে পড়ায় সমালোচনার মুখে পড়েন বরেণ্য গায়ক রাহাত ফতেহ আলী খান। এমন পরিস্থিতিতে নতুন একটি ভিডিও দিয়ে সাফাই গেয়েছেন এই গায়ক। এ ভিডিওতে তিনি বলেন, ‘এটি ওস্তাদ ও শিষ্যর ব্যক্তিগত বিষয়। সে আমার ছেলের মতো। আমাদের মাঝে ছাত্র-শিক্ষকের সম্পর্ক। সে যদি ভালো কিছু করে, তবে আমি তাকে উজার করে ভালোবাসা দিই, আর ভুল করলে তাকে শাস্তি দিই।’
এ ভিডিওতে মারধরের শিকার ওই ব্যক্তিও ছিলেন। রাহাত ফতেহ আলীর পক্ষ নিয়ে বলেন, ‘তিনি আমার বাবার মতো। তিনি আমাদের অনেক ভালোবাসেন। যারা এই ভিডিও ছড়িয়েছেন, তারা আমার ‍ওস্তাদের মানহানি করার চেষ্টা করছেন।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights