চকরিয়ায় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শুরু

চকরিয়া প্রতিনিধি

‘বিজ্ঞান ও প্রযুক্তি, উদ্ভাবনেই শক্তি’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে চকরিয়ায় দুই দিনব্যাপী ৪৫তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা শুরু হয়েছে।

সোমবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফখরুল ইসলাম মেলার উদ্বোধন করেন। ২০টি স্কুল-কলেজ মেলায় স্টল নিয়ে অংশ গ্রহণ করেছে। স্কুল-কলেজের ছাত্রছাত্রীরা তাদের তৈরি বিভিন্ন উদ্ভাবনী সরঞ্জাম প্রদর্শন করছে। চকরিয়া গ্রামার স্কুলের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম বলেন, ছাত্রছাত্রীদের বিজ্ঞান মনস্ক করতে বিজ্ঞান মেলা সহায়ক হবে।

চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফখরুল ইসলাম বলেন, উদ্ভাবনী শক্তির চর্চা স্কুল-কলেজ পর্যায়ে শুরু হলে ভবিষ্যৎ প্রজন্ম বিজ্ঞানী তৈরিতে ভূমিকা রাখবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights