অব্যবস্থাপনায় সৌন্দর্য হারাচ্ছে রাঙামাটি

ফাতেমা জান্নাত মুমু, রাঙামাটি

আইন আছে। নেই কার্যত প্রয়োগ। তাই ইচ্ছে মতো চলছে শহর পরিচালনা। কেউ সড়কের জায়গায় করছে যত্রতত্র পার্কিং। কেউ ফুটপাতের জায়গায় গড়ে তুলেছে অবৈধ অটোরিক্সা স্টেশন। আবার কেউ ফুটপাতে বসিয়েছে নানা দোকানপাঠ। আবার কোথাও কোথাও সড়কে রাখা হয়েছে ইট, বালি ও কংক্রিট। দিন দুপুরে প্রধান সড়কে দেখা মিলছে গরু ছাগলের মিছিল। এমন অব্যবস্থাপনায় বাদ যায়নি কবরস্থানের সড়কও।

সব মিলেই অযত্ন অবহেলায় বেহাল পর্যটন শহর রাঙামাটির। বিলিন হচ্ছে পর্যটন সৌন্দর্য। তবুও টনক নড়ছেনা সংশ্লিষ্টদের।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রূপ আর বৈচিত্র প্রকৃতগতভাবে ভরপুর এই জেলা। কিন্তু সেই রূপের জৌলুস হরিয়েছে অব্যবস্থাপনায়। নামমাত্র শহর হলেও পরিচালনায় নেই কোনো আইনগত শৃঙ্খলা। এমন চিত্র দেখা মিলছে শহরের বনরূপা, রিজাভ বাজার, তবলছড়ি, আসামবস্তি ও কলেজ গেইট সড়কে। সড়ক দখল করে রাখা হয়েছে বালি, ইট, ট্টাকসহ বিভিন্ন গাড়ি। শুধু তাই নয়। ফুটপাতের জায়গা দখল করে শহরের কোর্ট বিল্ডিং এলাকায় গড়ে তোলা হয়েছে অবৈধ অটোরিক্সা স্টেশন। এছাড়া ফুটপাতের উপর বসানো হয়েছে নানা দোকান। এতে পথচারিদের চলাচলের ভোগান্তি যেমন বেড়েছে, তেমনি সৌন্দয্য বিলিন হচ্ছে পর্যটন শহরের।
স্থানীয় সেবিকা চাকমা অভিযোগ করে বলেন, রাঙামাটি শহরে বেশির ভাগ সড়কের পাশে ফুটপাত নেই। আর যেগুলো আছে তা অবৈধভাবে দখল করে রাখা হয়েছে। বিদ্যালয়ের বাচ্চাদের চলাচল করতে হয়, গাড়ি চলাচলের সড়কের উপর। এতে দুর্ঘটনা লেগে থাকে।

একইভাবে ক্ষোভ প্রকাশ করলেন স্থানীয় রেহেনা বেগম। তিনি বলেন, কোনটা সড়ক আর কোনটা ফুটপাত। বুঝা যায় না। যত্রতত্র গাড়ি পার্কিং আর ভাসমান দোকানের জন্য মানুষের চলাচলের নিরাপত্তা একেবারে নেই।

মাঝে মধ্যে রাঙামাটি শহর আর সড়কে শৃঙ্খলা আনতে জেলা প্রশাসন ও জেলা পুলিশ সুপারের যৌথ উদ্যোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হলেও তেমন অগ্রগতি দেখা যায় না।

এ ব্যাপারে রাঙামাটি পৌর মেয়র মো. আকবর হোসেন চৌধুরী বলেন, সমিলিত প্রচেষ্টা আর সহযোগিতা না থাকলে রাঙামাটি সৌন্দর্য্য ধরে রাখা পৌরসভার একার পক্ষে সম্ভব না। কিন্তু তবুও মানুষকে সচেতন করতে পৌরসভা যথেষ্ট কাজ করে যাচ্ছে। বেশ কয়েকবার অভিযান করে উচ্ছেদ করা হয়েছে সড়কের অবৈধ স্থাপনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights