রাবি ছাত্রলীগের শীতবস্ত্র বিতরণ

রাবি প্রতিনিধি
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) শীতবস্ত্র বিতরণ করেছে ছাত্রলীগ। সোমবার বিশ্ববিদ্যালয়ের শেখ রাসেল মাঠে এই বস্ত্র বিতরণ করা হয়।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান বাবু বলেন, বাংলাদেশ ছাত্রলীগের সৃষ্টিলগ্ন থেকেই আর্ত-মানবতার সেবায় নিয়োজিত। সেই ধারাবাহিকতায় শীতের কষ্ট লাঘবে বিশ্ববিদ্যালয়ের সাধারণ কর্মচারী, ছিন্নমূল, দুস্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছি।

জানা গেছে, শীত বস্ত্র বিতরণ কর্মসূচি-২৪ উপলক্ষে ক্যাম্পাসের কর্মচারী ও ছিন্নমূল মানুষের মাঝে পাঁচ শতাধিক কম্বল বিতরণ করা হয়। কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক উপকমিটির সদস্য ডা. ফারিহা জামান অর্ণা।
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসাদুল্লা-হিল-গালিবের সঞ্চালনায় অনুষ্ঠানে বিভিন্ন স্তরের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights