ফারিন-শাশ্বত’র ‘লাভ বাজ’

অনলাইন প্রতিবেদক

বন্ধুত্বের গল্প। তার সঙ্গে হাস্যরস আর কিছুটা প্রেমের আঁচ। ব্যাস, এতেই চমক দেখিয়েছেন নির্মাতা কাজল আরেফিন অমি। এর আগে ‘ব্যাড বাজ’ ও ‘গুড বাজ’ প্রচারের পর রেকর্ড পরিমাণ সাড়া পেয়েছিল। নতুন বছরের ভালোবাসা দিবসে অমি এবার ‘লাভ বাজ’ নিয়ে হাজির হচ্ছেন।

ক্লাব ইলেভেন ও বুম ফিল্মসের ব্যানারে নির্মিত এই ভ্যালেন্টাইন প্রজেক্টে অভিনয় করছেন এই সময়ের দুইমুখ ফারিন খান ও শাশ্বত দত্ত। যেখানে ফারিনকে দেখা যাবে আয়না চরিত্রে, অন্যদিকে শাশ্বত অভিনয় করেছেন তানিম চরিত্রে।

প্রজেক্টটি নিয়ে অমি জানান, ‘এই ফ্র্যাঞ্চাইজির গল্পটা বন্ধুত্বের। প্রথমে তাদের মধ্যে একটা ব্যাড বাজের গল্প দেখিয়েছি, এরপর গুড বাজ এসেছে। তো দুটি গল্পেই বন্ধুত্বের জায়গাটা বেশি ফোকাস করেছি। এবার তাদের মধ্যকার লাভ অ্যাঙ্গেলটা তুলে ধরতে চাই। সে কারণে ভ্যালেন্টাইনে রিলিজের সিদ্ধান্ত।’
ফারিন-শাশ্বতের সঙ্গে আগের দুই নাটকে যারা ছিলেন, এবারও তাদের অনেকেই থাকছেন। কিছু পরিবর্তনও দেখা যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights