গাইবান্ধায় ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান
গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধার সুন্দরগঞ্জে অবৈধভাবে গড়ে ওঠা এক ইটভাটা মালিককে ১ লাখ টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন।
বুধবার দুপুরে উপজেলার রামজীবন ইউনিয়নের কাশদহ এলাকায় অবস্থিত ইট ভাটায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করেন সুন্দরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদুর রহমান।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদুর রহমান বলেন, পরিবেশ দূষণকারী ও অবৈধ ইট ভাটা বন্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। এ সময় বিধি উপেক্ষা করে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন করায় একটি ইটভাটাকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া অতিরিক্তি জমি ব্যবহার না করাসহ পরিবেশ অধিদপ্তরের বিধি মোতাবেক ইট প্রস্তুত ও ভাটা স্থাপনের ব্যাপারে সতর্ক করে দেয়া হয়েছে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
