রাজধানীতে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার

অনলাইন ডেস্ক

রাজধানীর রামপুরা থানার বনশ্রী ব্যাংক কলোনিতে গাজী নাজিউর রহমান নাদিম (২৪) নামে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু হয়েছে। তিনি ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের বিবিএ প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।

বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রামপুরা থানার ওসি মো. মশিউর রহমান বলেন, আমরা ঘটনার বিষয়টি জানতে পেরেছি। ঘটনার পর একজন এসআইকে ঘটনা তদন্তে ঢাকা মেডিকেলে পাঠিয়েছি। প্রাথমিকভাবে জানা গেছে, ওই শিক্ষার্থী গলায় ফাঁস দিয়ে মারা গেছেন। তিনি আত্মহত্যা করেছেন নাকি অন্য কোনো রহস্য আছে তা তদন্তের পর বলা যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights