ঠাকুরগাঁওয়ে অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ

ঠাকুরগাঁও প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ে ৫শ অসহায়, দুস্থ ও নিম্ন আয়ের মানুষের মাঝে শীতবস্ত্র সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার নারগুন ইউনিয়নে নারগুন উচ্চ বিদ্যালয় মাঠে বাংলাদেশ চায়না ফেন্ডশিপ সেন্টারের সহযোগিতায় এবং বাংলাদেশে অবস্থিত চীনা দূতাবাসের অর্থায়নে এসব শীতবস্ত্র সামগ্রী বিতরণ করা হয়।

এসময় অসহায়, দুস্থ ও নিম্ন আয়ের মানুষের মাঝে শীতবস্ত্র সামগ্রী তুলে দেন বাংলাদেশে অবস্থিত চীনা দূতাবাসে নিযুক্ত সংস্কৃতি এবং শিক্ষা বিষয়ক কাউন্সিলর লিউয়েন ই ও বাংলাদেশ চায়না ফেন্ডশিপ সেন্টারের সাধারণ সম্পাদক এবং ব্যবসায়ী এইচ এম জাহাঙ্গীর আলম রানা।

এ সময় স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেরেকুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, শীতবস্ত্র সামগ্র্রী হিসেবে ব্যাগে একটি করে কম্বল, হুডি, চাদর ও পেট্র্রোলিয়াম জেলি দেয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights