মানিকগঞ্জে শিক্ষার্থীদের মাঝে খেজুর গাছের চারা বিতরণ

মানিকগঞ্জ প্রতিনিধি

মানিকগঞ্জের হরিরামপুরে ঐতিহ্যবাহী হাজারী গুড়ের উৎপাদন বাড়াতে শিক্ষার্থীদের মাঝে খেজুর গাছের চারা বিতরণ করা হয়েছে।

শুক্রবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে হরিরামপুর উপজেলা পরিষদ চত্বরে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৮ শতাধিক শিক্ষার্থীর মাঝে খেজুর গাছের চারা বিতরণ করেন ঢাকা বিভাগীয় কমিশনার মো. সাব্বিরুল ইসলাম।

এরপর ঝিটকা শিকদার পাড়ায় হাজারী পল্লীর উদ্বোধন শেষে গাছিদের সাথে মতবিনিময় সভা শেষে খেজুর গাছের চারা বিতরণ করেন তিনি। মতবিনিময় সভায় গাছিরা তাদের সমস্যার কথা তুলে ধরেন।
এসময় জেলা প্রশাসক রেহেনা আকতার, জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম মহীউদ্দীন ও পৌর মেয়র মো. রমজান আলীসহ সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights