তৃতীয় টেস্ট: দল ঘোষণা করতে পারছে না কেন ভারত?

অনলাইন ডেস্ক
ভারত-ইংল্যান্ড টেস্টের দু’দিন শেষ। এখনও তৃতীয় টেস্টের জন্য ভারতীয় দল ঘোষণা করতে পারেননি অজিত আগারকারেরা। দু’জন ক্রিকেটারের জন্য আটকে রয়েছে দল ঘোষণা। হাতে সময় থাকায় তাড়াহুড়ো করতে চাইছেন না জাতীয় নির্বাচকেরা।

ব্যক্তিগত কারণে প্রথম দু’টি টেস্ট থেকে সরে দাঁড়িয়েছিলেন বিরাট কোহলি। তৃতীয় টেস্ট খেলবেন বলে এখনও ভারতীয় ক্রিকেট বোর্ডকে জানাননি কোহলি। কোহলির ঘনিষ্ঠ বন্ধু দক্ষিণ আফ্রিকার প্রাক্তন ক্রিকেটার এবি ডিভিলিয়ার্স জানিয়েছেন, দ্বিতীয় বার বাবা-মা হতে চলেছেন কোহলি এবং অনুষ্কা শর্মা। বেশ কিছু দিন ধরেই জল্পনা চলছিল। ডিভিলিয়ার্সের কথায় বিষয়টি কার্যত পরিষ্কার হয়েছে।

আশার খবর, বেন স্টোকসদের বিরুদ্ধে তৃতীয় টেস্টের দলে ফিরতে পারেন লোকেশ রাহুল। চোটের জন্য তাকে দ্বিতীয় টেস্টে পাননি রোহিত শর্মারা। রাহুল ফিরলে নিশ্চিতভাবে ভারতের মিডল অর্ডার শক্তিশালী হবে।
পাশাপাশি দুঃসংবাদও রয়েছে ভারতীয় শিবিরের জন্য। প্রথম টেস্টে হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছিলেন অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা। দ্বিতীয় টেস্টে তিনিও খেলতে পারেননি। ইংল্যান্ডের বিরুদ্ধে বাকি সিরিজে জাদেজার খেলার সম্ভাবনা বেশ কম বলে জানা গেছে।

অন্যদিকে শুভমান গিল, শ্রেয়স আয়ারদের ধারাবাহিক ব্যর্থতায় চিন্তিত রাহুল দ্রাবিড়। রাহুল এবং কোহলি দলে ফিরলে ব্যাটিং নিয়ে চিন্তা অনেকটাই কমবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights