প্রধান বিচারপতির বাসভবনে হামলা, ফখরুল-খসরুর জামিন আবেদন

অনলাইন ডেস্ক

প্রধান বিচারপতির বাসায় হামলার ঘটনায় রমনা থানায় করা মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীর পক্ষে ফের জামিন আবেদন করা হয়েছে।

মঙ্গলবার ঢাকার মহানগর দায়রা জজ আদালতে জামিন আবেদন করেন তাদের আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ।

তিনি জানান, সকালে মহানগর দায়রা জজ মো. আছাদুজ্জামানের আদালতে জামিন বিষয়ে আংশিক শুনানি হয়েছে। বিকেলে এ বিষয়ে ফের শুনানির কথা রয়েছে।
গত ১ ফেব্রুয়ারি সিএমএম আদালতে ফখরুলের এবং গত ২৪ জানুয়ারি আমীর খসরুর জামিন নামঞ্জুর হয়। সেই আদেশের বিরুদ্ধে ফৌজদারি বিবিধ মামলা দায়ের করে দায়রা আদালতে জামিন আবেদন করেন তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights