দিনাজপুরে গাড়িচাপায় বৃদ্ধার মৃত্যু
দিনাজপুর প্রতিনিধি:
দিনাজপুর-পঞ্চগড় মহাসড়কের দিনাজপুরের বীরগঞ্জে অজ্ঞাত গাড়ির চাপায় মনি মার্ডি নামে এক আদিবাসী বৃদ্ধার মৃত্যু হয়েছে। মনি মার্ডি (৬২) দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার পলাশবাড়ী ইউপির বাক্ষনভিটা গ্রামের রামদাস মুর্মুর স্ত্রী। মঙ্গলবার সন্ধ্যার আগে ওই মহাসড়কে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার সাতোর ইউনিয়নের ঘোষপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।
বীরগঞ্জ থানার এসআই মো. শাহাজাহান সিরাজ জানান, বীরগঞ্জ উপজেলার সাতোর ইউনিয়নের ঘোষপাড়ায় বিকেলে দিনাজপুর-পঞ্চগড় মহাসড়কে পারাপারের মনি মার্ডিকে অজ্ঞাত একটি গাড়ি চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
বীরগঞ্জ থানার ওসি মো. মজিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।
