স্থানীয় দৈনিক পত্রিকার সাংবাদিকগণের অংশগ্রহণ

মতবিনিময় সভা অনুষ্ঠিত

আব্দুস সালাম, দিনাজপুর প্রতিনিধি ॥ দিনাজপুর জেলা পরিষদ মিলনায়তনে আঞ্চলিক তথ্য
অফিস (পিআইডি) রংপুর এর আয়োজনে ৮ ফেব্রুয়ারি ২০২৪ বৃহস্পতিবার সকাল
১০টায় গণমাধ্যমের উন্নয়নের লক্ষ্যে দিনাজপুর জেলার স্থানীয় দৈনিক পত্রিকার
সাংবাদিকগণের অংশগ্রহণে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব
করেন আঞ্চলিক তথ্য অফিস রংপুরের সিনিয়র তথ্য অফিসার মো. মামুন অর রশিদ। সম্মানিত
অতিথি ছিলেন জেলা তথ্য অফিসের সহকারী পরিচালক মো. আলমগীর কবির।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি স্বরূপ বকসী বাচ্চু, সাবেক
সভাপতি চিত্ত ঘোষ, সাংবাদিক ইউনিয়ন দিনাজপুর সহ-সাধারণ স¤পাদক আব্দুস
সালাম, দিনাজপুরের স্থানীয় পত্রিকা সমূহের সাংবাদিকবৃন্দ।
অংশগ্রহণকারী স্থানীয় পত্রিকাসমূহ হচ্ছে, উত্তর বঙ্গের প্রাচীনতম পত্রিকা দৈনিক উত্তরা,
স্টাফ রিপোর্টার ইসমাইল হোসেন, দৈনিক পত্রালাপ (বার্তা সম্পাদক এমদাদুল হক মিলন,
ফটো সাংবাদিক মো. ইউসুফ আলী ও স্টাফ রিপোর্টার লিটন হোসেন আকাশ), দৈনিক
সৃজনী, দৈনিক আজকের দেশবার্তা, দৈনিক বিরল সংবাদ, দৈনিক আলোকিত দিনাজপুর,
দৈনিক উত্তরবাংলা, দৈনিক প্রতিদিন, দৈনিক আজকের প্রতিভা, দৈনিক দিনবদলের সংবাদ,
দৈনিক উত্তরবঙ্গ, দৈনিক স্বর্ণসকাল, দৈনিক তিস্তা, দৈনিক জনমত, দৈনিক খবর একদিন। উক্ত
মতবিনিময় সভায় সংবাদপত্রের বিভিন্ন বিষয় নিয়ে ব্যাপক আলোচনা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights