রৌমারীতে হত্যা মামলার আসামকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন
কুড়িগ্রাম প্রতিনিধি
কুড়িগ্রামের রৌমারীতে চালককে হত্যা করে ইজিবাইক ছিনতাইয়ের ঘটনায় অপরাধীদের দ্রুত গ্রেফতার করে বিচারের দাবিতে মানববন্ধন করেছে ইজিবাইক সংগঠনের নেতা-কর্মীরা। বাংলাদেশ অটোবাইক শ্রমিক কল্যাণ সোসাইটি রৌমারী শাখার উদ্যোগে বৃহস্পতিবার দুপুরে রৌমারী উপজেলা পরিষদ চত্ত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তব্য রাখেন দাঁতভাঙ্গা ইউনিয়ন অটোবাইক শ্রমিক সংগঠনের সভাপতি ইয়াকুব আলী, যাদুরচর ইউনিয়নের সভাপতি জাহাঙ্গীর আলম, রিক্সা-ভ্যান শ্রমিক ইউনিয়ন সহ-সভাপতি রুস্তম আলী, ট্রাক লড়ি শ্রমিক সংগঠনের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, বাংলাদেশ অটোবাইক শ্রমিক কল্যাণ সোসাইটি রৌমারী শাখার সভাপতি মহির উদ্দিন, প্রতিষ্ঠাতা সভাপতি বাংলাদেশ অটোবাইক শ্রমিক কল্যাণ সোসাইটি রৌমারী শাখার সভাপতি নুরুল আজম বাবুসহ তার স্ত্রী আয়শা খাতুন এবং অন্যান্য শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ।
