নারায়ণগঞ্জে ধর্ষণ ও হত্যা মামলায় আসামির মৃত্যুদণ্ড

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পোশাক কারখানার নারী শ্রমিককে ধর্ষণের পর হত্যা মামলায় আশরাফুল নামে একজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার নারায়ণগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক নাজমুল হক শ্যামলের আদালত এই রায় ঘোষণা করেন।

এসময় রায়ে আসামি আশরাফুলের বিরুদ্ধে সাক্ষ্য প্রমাণ সাপেক্ষে অভিযোগ প্রমাণিত হওয়ার আশরাফুলকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেন আদালত।
এর আগে ২০১৮ সালের ২৫ অক্টোবর নিজ বাসায় বালিশ চাপা দেয়া অবস্থায় ভিকটিমের মৃতদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় স্বজনরা। এঘটনার পর ভিকটিমের বড় বোনের জামাই মো. মশিউর রহমান বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন।
নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান জানান, ধর্ষণের পর হত্যার ঘটনায় মামলার সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আদালত এ রায় ঘোষণা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights