বরিশালে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেফতার ১

নিজস্ব প্রতিবেদক, বরিশাল:

বরিশালের বাকেরগঞ্জ উপজেলার একাধিক খুন ও ডাকাতি মামলার পলাতক আসামি ডাকাত মো. সহিদকে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করেছে পুলিশ। রবিবার রাতে ওই উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের বিহারীপুর গ্রামে ডাকাতীর প্রস্তুতিকালে তাকে গ্রেফতার করে থানা পুলিশ। এ সময় তার কাছ থেকে ৪টি ধারালো অস্ত্র উদ্ধার করে তারা।

বাকেরগঞ্জ থানার ওসি মো. আফজাল হোসেন জানান, অস্ত্রসহ গ্রেফতারের ঘটনায় সহিদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। ওই মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরেন করা হয়েছে। এছাড়াও তার বিরুদ্ধে বাকেরগঞ্জসহ বিভিন্ন থানায় ডাকাতি এবং হত্যা মামলা রয়েছে বলে জানিয়েছেন ওসি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights