ইউএপি’তে উইন্টার স্কুলের উদ্বোধন
অনলাইন ডেস্ক
ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের ব্যবসায় শিক্ষা অনুষদ ও জার্মানির ওস্টবাইরেস টেকনিশে হোশুলা (ওটিএইচ)-এর উইডেন বিজনেস স্কুল যৌথভাবে প্রথমবারের মতো উইন্টার স্কুলের আয়োজন করছে।
আজ সোমবার রাজধানীর গ্রীন রোডের ইউএপি অডিটরিয়ামে উইন্টার স্কুলের উদ্বোধন হয়।
ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের উপাচার্য অধ্যাপক ড. কামরুল আহসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স (আইসিসি)-বাংলাদেশের সভাপতি জনাব মাহবুবুর রহমান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেডারেল রিপাবলিক অব জার্মানির রাষ্ট্রদূত আখিম ট্রোস্টার, ইউএপি বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান স্থপতি মাহবুবা হক ও উইডেন বিজনেস স্কুলের ডিন প্রফেসর ড. বার্নট মায়ার।
উল্লেখ্য, দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের অংশ হিসেবে আসন্ন উইন্টার স্কুল অনুষ্ঠিত হচ্ছে। এই প্রোগ্রামটি দুই বিশ্ববিদ্যালয়ের জন্য একাডেমিক এবং গবেষণার ক্ষেত্রে একটি শক্তিশালী পরিবেশ তৈরিতে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে।
