নান্নু আউট, নতুন প্রধান নির্বাচক আশরাফ হোসেন লিপু

অনলাইন ডেস্ক
অবশেষ ক্রিকেট দলের নির্বাচক প্যানেলে পরিবর্তন এনেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মিনহাজুল আবেদিন নান্নুর সঙ্গে চুক্তি নবায়ন না করে নতুন প্রধান নির্বাচক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে জাতীয় দলের সাবেক অধিনায়ক ও বিসিবির সাবেক পরিচালক গাজী আশরাফ হোসেন লিপুকে।

সোমবার বিসিবির পরিচালনা পর্ষদের সভা শেষে এ কথা জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

জাতীয় ক্রিকেট দলের প্রধান নির্বাচক হিসেবে মিনহাজুল আবেদিন নান্নুর মেয়াদ শেষ হয়েছে ২০২৩ সালের ৩১ ডিসেম্বর। এরপরে নতুন কমিটি ঘোষণা না করায় দায়িত্ব পালন করে যাচ্ছিলেন তিনি। অবশেষে আজ প্রধান নির্বাচকের ঘোষণা এলো।
এদিকে, নির্বাচক প্যানেল থেকে বাদ পড়েছেন হাবিবুল বাশারও। তবে টিকে গেছেন আব্দুর রাজ্জাক। তার সঙ্গে প্যানেলে যুক্ত হয়েছেন জাতীয় দলের সাবেক ওপেনার হান্নান সরকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights