দুমকিতে ৪ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা
দুমকি(পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালী জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের আওতায় দুমকির পিরতলা বাজারে অভিযান চালিয়ে ৪টি প্রতিষ্ঠানকে ১০ হাজার ৫০০ শত টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার বেলা ১২টায় পটুয়াখালী জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক শাহ মোঃ সোয়াইব মিয়ার নের্তৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
এ সময় পিরতলা বাজারের রাফি মেডিকেল হল, নুর ফার্মেসী, জনতা মেডিকেল হল ও মৃধা ব্রাদার্স মুদি দোকানে পন্যের মূল্যে বৃদ্ধি এবং মান যাচাই করা হয়। অভিযান পরিচালনাকালে ৩ টি ফার্মেসীতে মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখা এবং ঔষধের মোড়কের ওপরে নির্ধারিত মুল্য কেটে অধিক দামে বিক্রয় করায় ৭ হাজার ৫০০ শত টাকা এবং ১টি মুদি দোকানে পন্যে নির্ধারিত মুল্যের চেয়ে বেশি দামে বিক্রয় করায় ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
