অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান হারালেন সাকিব
অনলাইন ডেস্ক
আইসিসির ওয়ানডে অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান হারিয়েছেন বাংলাদেশের সদ্য সাবেক অধিনায়ক সাকিব আল হাসান। টাইগার অলরাউন্ডারকে সরিয়ে ওয়ানডে র্যাংকিংয়ের শীর্ষস্থান দখল করেছেন আফগানিস্তানের অলরাউন্ডার মোহাম্মদ নবি।
গত ৫ বছর ওয়ানডে ক্রিকেটে অলরাউন্ডারদের নেতৃত্ব দিয়েছিলেন সাকিব। কিন্তু বিশ্বকাপের পর ইনজুরি ও নির্বাচনী ব্যস্ততার কারণে খেলায় মনোযোগ দিতে পারেননি বাংলাদেশের সেরা অলরাউন্ডার। একই সময়ে আফগান দলে ব্যাটে-বলে দুর্দান্ত পারফর্ম করে যাচ্ছিলেন নবি। ফলে নবির কাছে দীর্ঘ ৫ বছরের রাজত্ব হারালেন সাকিব।
