জয়পুরহাটে হত্যা মামলায় একজনের যাবজ্জীবন

জয়পুরহাট প্রতিনিধি:

জয়পুরহাটে হত্যা মামলায় সুমন মিয়া নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। বুধবার দুপুরে অতিরিক্ত দায়রা জজ-২ আদালতের বিচারক আব্বাস উদ্দীন এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত সুমন মিয়া জয়পুরহাট সদর উপজেলার পলিকাদোয়া গ্রামের সুজাউলের মেয়ের জামাই। তার বাবার নাম নুরুন্নবী।

মামলার বিবরণে জানা গেছে, দণ্ডপ্রাপ্ত সুমন মিয়া পলিকাদোয়া গ্রামে ঘর জামাই থাকতেন। এ ব্যাপারে একই গ্রামের মৃত মহিম উদ্দিনের ছেলে আমির হোসেন আসামী সুমনকে তাচ্ছিল্য করেন। এ নিয়ে তাদের মধ্যে মনোমালিন্য সৃষ্টি হয়। ২০০৮ সালের ২৮ আগস্ট বিষয়টি নিয়ে আমির আসামি সুমনের শশুর বাড়িতে যান। সেখানে আসামীর সাথে তার তর্কবিতর্ক হয়। এরই এক পর্যায়ে সুমন ভিটটিমের ঘাড়ের কাছে একটি ঘুষি মারে। সে সময় স্থানীয়রা এগিয়ে এসে তাদের গন্ডগোল থামিয়ে আমিরকে কিছু দূর নিয়ে যাবার পর সে পড়ে যায় এবং সেখানেই মারা যান।
এ ঘটনায় নিহতের স্ত্রী জোসনা বেগম বাদী হয়ে জয়পুরহাট সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এ মামলার দীর্ঘ শুনানি শেষে আদালত আজ এ রায় দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights