ট্রাম্প নয় প্রেসিডেন্ট হিসেবে বাইডেনকেই চান পুতিন!

অনলাইন ডেস্ক

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ডোনাল্ড ট্রাম্পের চেয়ে প্রেসিডেন্ট হিসেবে জো বাইডেনই ভালো। আসন্ন নির্বাচনে তিনি প্রেসিডেন্ট হলেই ভালো করবেন।

পুতিনের মতে, বাইডেন ট্রাম্পের চেয়ে অনেক বেশি অভিজ্ঞ ও অনুমানযোগ্য ব্যক্তি।

২০১৬ সালে অবশ্য পুতিনের মত ছিল ভিন্ন। সেবার প্রথমবারের মতো প্রেসিডেন্ট নির্বাচন করা ট্রাম্পকে পুতিন বলেছিলেন দুর্দান্ত ও মেধাবী।
বছরের পর বছর ধরে পুতিনের কট্টর সমালোচক হিসেবে পরিচিত বাইডেন। পুতিনকে তিনি ইউক্রেন আগ্রাসনের আগেই হত্যাকারী বলে আখ্যা দিয়েছিলেন।

রাশিয়ার টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে পুতিন বলেছেন, বাইডেনের নেতৃত্ব রাশিয়ার জন্য ভালো কারণ তিনি খুব বেশি অভিজ্ঞ মানুষ, তিনি খুবই অনুমানযোগ্য। তিনি সনাতন ধারার রাজনীতিবিদ।

বাইডেনের মানসিক স্বাস্থ্যের ব্যাপারে পুতিন তার সাথে ২০২১ সালের সাক্ষাৎকারের প্রসঙ্গ টেনে জানিয়েছেন, তিনি সেসময় অস্বাভাবিক কোনো বিষয় লক্ষ্য করেননি।

সূত্র: বিবিসি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights