গোপালগঞ্জে বসন্ত বরণ উপলক্ষে আনন্দ র‌্যালি ও পিঠা উৎসব

গোপালগঞ্জ প্রতিনিধি
গোপালগঞ্জ সরকারি বঙ্গবন্ধু কলেজে বসন্ত বরণ উপলক্ষে আনন্দ র‌্যালি ও পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। কলেজের বাংলা বিভাগের উদ্যোগে এই উৎসবের আয়োজন করা হয়।

এ উপলক্ষে আজ দুপুর সাড়ে ১২টায় কলেজ চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে কলেজের শহীদ মিনার চত্বরে অনুষ্ঠিত হয় পিঠা উৎসব। চারটি স্টলে ভাপা পুলি, পাটি সাপটা, বাহারি নামের নকশি পিঠা প্রদর্শিত এবং বেচাকেনা হয়।

কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. ওহিদ আলম লস্কর প্রধান অতিথি হিসেবে পিঠা উৎসবের উদ্বোধন করেন। এসময় বাংলা বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মো. শাহ আলম, সহযোগী অধ্যাপক অসীম বাড়ৈ, সহকারী অধ্যাপক মো. মঈন উদ্দীন আহমেদ, রুমানা আক্তার, প্রভাষক প্রদীপ ভক্তসহ দুই শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights