চাঁপাইনবাবগঞ্জে সড়ক অবরোধ করে বিক্ষোভ
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের শ্রমিক ইউনিয়নের সদস্য মো. রাহিম আলী বাবু নামে এক ট্রাক চালককে মাদক মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শ্রমিকরা। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের রসুলপুর মোড়ে ট্রাক দিয়ে ব্যারিকেড দিয়ে বিক্ষোভ করে তারা। এতে মহাসড়কের দুই পাশে যানযটের সৃষ্টি হয়।
অবরোধকারীদের অভিযোগ-চাঁপাইনবাবগঞ্জ জেলা ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের সদস্য মো: রাহিম আলীর বাবুকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। মামলাটি সুষ্ঠ তদন্ত করে প্রকৃত দোষীদের শাস্তির দাবি জানান শ্রমিকরা। এ সময় জেলা ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নে নেতা-কর্মী ও বাবুর পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
