দক্ষিণ সুরমায় একদিনের ব্যবধানে দুই লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, সিলেট

সিলেটের দক্ষিণ সুরমা উপজেলায় একদিনের ব্যবধানে দুই লাশ উদ্ধারের ঘটনা ঘটেছে। উপজেলার মোগলাবাজারের সোনারগাঁও আবাসিক এলাকার লালমাটিয়া ও কুচাই এলাকায় এই দুই লাশ উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার বিকাল ৩টার দিকে উপজেলার মোগলাবাজার সোনারগাঁও আবাসিক এলাকায় একটি গাছে ঝুলন্ত অবস্থায় অজ্ঞাতনামা এক যুবকের লাশ উদ্ধার করে পুলিশ। পরে উদ্ধার হওয়া লাশ ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

এদিকে, বুধবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে মোগলাবাজার থানার কুচাই এলাকায় সাবের হোসেনর কলোনির বাসিন্দা মইজ উদ্দিনকে (৭০) কলোনির পাশে একটি পুকুর থেকে মৃত অবস্থায় করা হয়। মইজ উদ্দিন কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার ঘুপদিঘি এলাকার এলাহী বক্সের ছেলে।
দুইটি লাশ উদ্ধারের সতত্যা নিশ্চিত করে মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন বলেন, উদ্ধার হওয়া দুই লাশের ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights