বগুড়ায় শিশু ধর্ষণের অভিযোগে একজন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, বগুড়া
বগুড়ার শাজাহানপুরে ৬ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে জাকারিয়া হোসেন (৫০) নামে এক লম্পটকে গ্রেফতার করেছে থানা পুলিশ। এ ঘটনায় বৃহস্পতিবার দুপুরে মামলা দায়ের শেষে গ্রেফতারকৃত আসামিকে আদালতে পাঠিয়েছে পুলিশ।

গ্রেফতারকৃত জাকারিয়া উপজেলার আড়িয়া ইউনিয়নের রহিমাবাদ শালুকগাড়ী পাড়া গ্রামের মৃত ফরিদ উদ্দিনের ছেলে। প্রায় দেড় যুগ আগে স্বভাবজাত কারণে নিজ গ্রাম থেকে বিতাড়িত হয়ে বর্তমানে সে একই ইউনিয়নের কাঁটাবাড়িয়া মধ্যপাড়ায় স্ত্রী সন্তান নিয়ে বসবাস করে আসছে।

শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম জানান, বিষয়টি জানার পরপরই অভিযুক্ত জাকারিয়াকে গ্রেফতার করা হয়েছে। পরে মেয়েটির ডাক্তারি পরীক্ষা শেষে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়েরের পর গ্রেফতার আসামিকে বৃহস্পতিবার দুপুরে আদালতে পাঠিয়ে দেয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights