সিরাজগঞ্জ চোর চক্রের ২ জন আটক

সিরাজগঞ্জ প্রতিনিধি:

সিরাজগঞ্জ উল্লাপাড়ায় র‌্যাব-১২ অভিযান চালিয়ে ৫টি চোরাই মোটরসাইকেলসহ চোর চক্রের দুইজন সদস্যকে আটক করেছে। বৃহস্পতিবার বিকেলে সিরাজগঞ্জের উল্লাপাড়া পাগলা গ্রামের পাঁকা রাস্তার উপর এ অভিযান পরিচালনা করা হয়। আটককৃতরা হলো সিরাজগঞ্জ সদর উপজেলার আকনাদিঘি গ্রামের শফিকুল ইসলামের ছেলে মো: রুবেল ও উল্লাপড়ার পাগলা গ্রামের রতন আলী সরকারের ছেলে মো: জাহাংগীর হোসেন।

র‌্যাব-১২ সদর কোম্পানি স্কোয়াড্রন লিডার মোহাম্মদ ইলিয়াস খান শুক্রবার বিকেলে জানান, গোপন সংবাদের ভিত্তিতে উল্লাপাড়ায় পাগলা গ্রামে অভিযান চালিয়ে আসামিদের আটক করা হয়। তাদের কাছ থেকে বিভিন্ন ব্রান্ডের ৫টি মোটরসাইকেল উদ্ধার করা হয়। তিনি আরো জানান, আটককৃতরা পরস্পর যোগসাজসে সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা ও টাঙ্গাইলসহ দেশের বিভিন্ন জেলা থেকে বিভিন্ন ব্র্যান্ডের মোটরসাইকেল কৌশলে চুরি করে। এরপর মোটরসাইকেলের পেছনের নম্বর প্লেট পরিবর্তন করে নিজেরা ভুয়া নম্বর প্লেট লাগিয়ে সাধারণ মানুষের কাছে অল্প দামে বিক্রয় করে দেন। এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights