বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা নিয়ে কাজ করছে যুক্তরাষ্ট্র

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় নাগরিক সমাজ, মিডিয়া, কৃষক, শ্রমিক সংগঠনের সঙ্গে অব্যাহতভাবে কাজ করে চলছে যুক্তরাষ্ট্র। গতকাল ইন্দো-প্যাসিফিক স্ট্র্যাটেজির দুই বছর পূর্তি উপলক্ষে ওয়াশিংটনে স্টেট ডিপার্টমেন্টের ফরেন প্রেস সেন্টার আয়োজিত এক বিশেষ ব্রিফিংয়ে খোলামেলা আলোচনায় অংশ নিয়ে এমন অভিমত জানান ব্যুরো অব সাউথ অ্যান্ড সেন্ট্রাল এশিয়ান অ্যাফেয়ার্সের ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি (উপ-সহকারী পররাষ্ট্রমন্ত্রী) আফরিন আখতার। তিনি বলেন, গণতান্ত্রিক প্রতিষ্ঠানসমূহ শক্তিশালী করার ওপর নির্ভর করছে দীর্ঘ মেয়াদি গণতন্ত্র। এক্ষেত্রে সুশীল সমাজের জন্য ক্ষেত্র তৈরিতে মনোযোগী যুক্তরাষ্ট্র।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights