চাঁদপুরে জাটকা জব্দ

চাঁদপুর প্রতিনিধি:

চাঁদপুরের ভৈরবী মৎস্য আড়ৎ এলাকায় অভিযান চালিয়ে ৩ হাজার ৮শ’ কেজি জাটকা জব্দ করেছে। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সকালে চাঁদপুর কোস্টগার্ড স্টেশন কমান্ডার সাব লেফটেনেন্ট ফজলু হক এর নেতৃত্বে হাইমচর উপজেলাধীন চরভৈরবী মৎস্য আড়ৎ সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে আনুমানিক ৩,৮০০ কেজি (৯৫ মণ) জাটকা জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মুল্য ১১ লক্ষ ৪০ হাজার টাকা। পরবর্তীতে সদর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মোঃ জামিল হোসেন এর উপস্থিতিতে জব্দকৃত জাটকা স্থানীয় এতিমখানা, মাদ্রাসা, গরীব ও দুস্থ পরিবারের মাঝে বিতরণ করা হয়।

শনিবার দুপুরে কোস্টগার্ড ঢাকা জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কে এম শাফিউল কিঞ্জল এ তথ্য জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights