মিয়ানমার থেকে ডিঙি নৌকায় এলেন গুলিবিদ্ধ নারীসহ ৫ জন

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

মিয়ানমারের রাখাইন রাজ্যে আরাকান আর্মি ও সশস্ত্র বাহিনীর মধ্যে সংঘর্ষের ঘটনার জেরে টেকনাফ শাহপরীর দ্বীপ জেটি ঘাটে এসেছেন গুলিবিদ্ধ রোহিঙ্গা নারীসহ ৫ জন। শনিবার (১৭ ফেব্রুয়ারী) বিকেল ৫টার দিকে মিয়ানমারের একটি ছোট মাছ ধরার ডিঙি নৌকায় করে নাফনদী পার হয়ে টেকনাফের শাহপরীর দ্বীপ জেটি ঘাটে এসে অবস্থান করেন তারা। এতে নৌকার মাঝিও ছিল।

এ ব্যাপারে টেকনাফ শাহপরীর দ্বীপ ৯ নম্বর ওযার্ডের ইউপি সদস্য আব্দুস সালাম বলেন, ‘বিকেলে একটি ডিঙি নৌকায় মিয়ানমার থেকে পাঁচ রোহিঙ্গা এসে আমাদের জেটিঘাটে পৌঁছায়। খবর পেয়ে বিজিবি (সেখানে) ঘটনাস্থলে যায়। শুনেছি, মিয়ানমারের রাখাইন রাজ্যে আরকান আর্মি ও সশস্ত্র বাহিনী যুদ্ধের ঘটনায় গুলিবিদ্ধ হয়ে তারা এখানে চিকিৎসা নিতে আসেন।’

তবে এ বিষয়ে টেকনাফ বর্ডার গার্ডের (বিজিবি) পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।
জেটিঘাটের দোকানদার জাবেদ জানান, মিয়ানমারের একটি ডিঙি নৌকা শাহপরীর দ্বীপ জেটিঘাটে এসে পৌঁছায়। এদের মধ্যে একজন গুলিবিদ্ধ নারীসহ ৫ জন রোহিঙ্গা রয়েছে। এর মধ্যে রোহিঙ্গা নারীর শরীরে স্যালাইন লাগানো অবস্থায় দেখা যায়।

শাহপরীর দ্বীপ জেটি ঘাটে বড়শি মাছ শিকারী মো. ইউছুপ বলেন, বিকেল ৫টার দিকে টেকনাফ শাহপরীর দ্বীপ সীমান্তের ওপারে একটি ছোট নৌকা নিয়ে এক গুলিবিদ্ধ নারী চিকিৎসার জন্য বাংলাদেশের এপারে আসেন। সেখানে গুলিবিদ্ধ নারীসহ ৫ জন রোহিঙ্গা ছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights