মির্জাপুরে অটোরিকশায় পিকআপ ভ্যানের ধাক্কা, নারীসহ নিহত ৪

টাঙ্গাইল প্রতিনিধি
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় পিকআপ ভ্যানের ধাক্কায় সিএনজি চালিত অটোরিকশার চার যাত্রী নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন নারী। তাৎক্ষণিকভাবে তাদের নাম পরিচয় পাওয়া যায়নি।

আজ বিকেলে উপজেলার বাঁশতৈল ইউনিয়নের তেলিপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।

বাঁশতৈল পুলিশ ফাঁড়ির ইনচার্জ হুমায়ূন কবীর জানান, বিকেলে সখিপুর থেকে আসা পিকআপ ভ্যানের ধাক্কায় বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার তিন যাত্রী ঘটনাস্থলেই মারা যান। এতে আহত হন আরও দুজন। গুরুতর অবস্থায় আহতদের উদ্ধার করে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে নিলে চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights