মোরেলগঞ্জে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

মোরেলগঞ্জ প্রতিনিধি:
বাগেরহাটের মোরেলগঞ্জে শান্ত বাবু (৬৫) নামে এক ভবঘুরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রববিবার বিকেল ৫টার দিকে সাইনবোর্ড-বগী আঞ্চলিক মহাসড়কের নব্বইরশি বাসস্ট্যান্ডে সুপার মার্কেটের বারান্দায় তার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা।

স্থানীয় ব্যবসায়ী আব্দুস সালাম বলেন, মৃত ব্যাক্তি ওই এলাকায় ১০-১২ বছর ধরে অবস্থান করছিল। সে সবার কাছে হাত পেতে খাবার জোগাড় করে রাস্তার পাশে রাত কাটাত। বিকেলে দেখি সে মৃত। সে ‘শান্ত বাবু’ নামে পরিচিত ছিল।

এ বিষয়ে থানার ওসি মোহাম্মদ সামসুদ্দীন বলেন, শান্ত বাবুর মৃত্যুর খবর পেয়ে পুলিশের একটি দল কয়েক ঘণ্টা ধরে অনুসন্ধান চালিয়েছে। সন্দেহজনক কিছু পাওয়া যায়নি। কারো কোন অভিযোগও নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights