ডিবিতে অভিযোগ জানালেন তিশার বাবা

অনলাইন ডেস্ক

মতিঝিল আইডিয়াল স্কুলের শিক্ষার্থী সিনথিয়া ইসলাম তিশার বাবা সাইফুল ইসলাম ডিবির অতিরিক্ত কমিশনার (ডিবি) বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন। অজ্ঞাতনামা পরিচয়ে মোবাইল ফোনে কল দিয়ে মেয়েকে হত্যার হুমকি দেওয়ায় এ অভিযোগ করেন তিনি।

রবিবার বিকেল সাড়ে ৩টার দিকে তিশার বাবা মিন্টো রোডের ডিবি কার্যালয়ে যান। পরে ডিবি প্রধান হারুন অর রশীদের সঙ্গে সাক্ষাতের পর লিখিত অভিযোগ দাখিল করেন তিনি।

লিখিত অভিযোগে তিনি উল্লেখ করেন, গত ১২ ফেব্রুয়ারি সকাল ১০টা ৩৮ মিনিটে অজ্ঞাতনামা এক ব্যক্তি মোবাইল নম্বর থেকে হোয়াটসআপে ফোন করে আমাকে বলেন, আপনি কি তিশার আব্বু বলছেন, আমি হ্যাঁ বললে তিনি বলেন, আপনি বেশি বাড়াবাড়ি কইরেন না, বেশি বাড়াবাড়ি করলে আপনার মেয়েকে মেরে ফেলব।
এরপর ফোনে দেখি আমার মোবাইলে আরও দুটি নম্বর থেকে রাত ১টা ১৯ ও ১টা ১৫ মিনিটে কল আসে। আমি এত রাতে ঘুমিয়ে যাওয়ায় সকালে উঠে এসব নম্বর থেকে মিসড কল দেখতে পাই, যা আমার কাছে উদ্দেশ্যেপ্রণোদিত মনে হয়েছে। বিষয়টি তদন্ত করে যথাযথ ব্যবস্থা গ্রহণের আবেদন করেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights