ঢাবি ছাত্রলীগের ২৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

অনলাইন ডেস্ক
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। ২০২২ সালের ২০ ডিসেম্বর আংশিক কমিটি ঘোষণার ১৪ মাস পর পূর্ণাঙ্গ কমিটি পেল ঢাবি ছাত্রলীগ। এ কমিটিতে ২৫১ জন স্থান পেয়েছেন।

সোমবার সকাল সাড়ে ১০টার দিকে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান, ঢাবি ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির শয়ন ও সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটির ঘোষণা করা হয়।

কমিটিতে সহ-সভাপতি হয়েছেন ৬১ জন, ১১ জন যুগ্ম সাধারণ সম্পাদক, ১১ জন সাংগঠনিক সম্পাদক হয়েছেন। এ ছাড়া দপ্তর সম্পাদক, প্রচার সম্পাদক, অর্থ সম্পাদক, শিক্ষা ও পাঠচক্র সম্পাদক, ক্রীড়া সম্পাদক, আন্তর্জাতিক সম্পাদক, এসডিজিবিষয়ক সম্পাদকসহ ৩৬টি সম্পাদক, উপ-সম্পাদক এবং সদস্য পদে বাকিদের পদায়ন করা হয়েছে।
কমিটিতে এক নম্বর সহ-সভাপতি হয়েছেন মেহেদী হাসান নিবিড়, এক নস্বর যুগ্ম সাধারণ সম্পাদক নাহিদ ভুঞা এবং এক নম্বর সাংগঠনিক সম্পাদক হয়েছেন রায়হান সরকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights