মেহেরপুরে পৃথক অভিযানে ফেন্সিডিলসহ আটক ২

মেহেরপুর প্রতিনিধি

মেহেরপুরের পৃথক অভিযানে ১৮৮ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন- কুষ্টিয়া দৌলতপুর উপজেলার পার গোয়াল গ্রামের ভুলু মোল্লার ছেলে আক্তারুল মোল্লা (৪৫) ও একই উপজেলার বাহির মোদির চরের আব্দুল গনি মন্ডলের ছেলে জনি (২১)।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তাজুল ইসলাম জানায়, সোমবার সকালে গাংনীর বামুন্দি বাজারে মাদক নিয়ে অবস্থান করছে এমন গোপন সংবাদ পায় পুলিশ। এ সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল অভিযান চালিয়ে ১৪৫ বোতল ফেন্সিডিলসহ জনিকে আটক করে।

অপরদিকে, গাংনী র‌্যাব-১২ মাদক পাচার হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে রবিবার (১৮ ফেব্রুয়ারি) রাতে মটমুড়া ইউনিয়ানের মোমিনপুর গ্রামে অভিযান চালায়। এ অভিযানে ৪৩ বোতল ফেন্সিডিলসহ আক্তারুল মোল্লাকে আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights