শরীরে আগুন দেওয়া কিশোরের লাশ পুকুর থেকে উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহীর হাজী মোহাম্মদ সরকারি স্কুলের পুকুর থেকে এক কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে পালিয়ে ওই কিশোর পুকুরে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে বলে পুলিশকে জানিয়েছে তার পরিবার।

নাবিল হোসেন অনুভব নামের ওই কিশোরের বাড়ি নগরীর তেরখাদিয়া এলাকায়। তার বাবার নাম খাদিমুল ইসলাম। পাঁচ বছর আগে বাবা-মায়ের মধ্যে বিবাহ বিচ্ছেদ হওয়ার পর থেকে সে তার মায়ের কাছে থাকতো।

অনুভবের মা জানান, তার ছেলের মানসিক সমস্যা ছিল। গত ২ ফেব্রুয়ারি শরীরে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করে। ওইদিন থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ৩১ নম্বর বার্ন ইউনিটে চিকিৎসাধীন ছিলো। সোমবার সকালের দিকে তার মা ওয়াশরুমে যাওয়ার সুযোগে হাসপাতাল থেকে বিবস্ত্র অবস্থায়, শরীরে ক্যাথেটার ও ব্যান্ডেজ নিয়ে বের হয়। এরপর থেকে হাসপাতালে খোজাখুঁজি করে না পেয়ে পুলিশের কাছে যান।
পুলিশ সূত্রে জানা যায়, লাশটি উদ্ধারের সন্ধান দিলে তার মা এসে ছেলের লাশ শনাক্ত করে। মৃত নাবিল হোসেন অনুভব স্থানীয় একটি স্কুলের নবম শ্রেণির ছাত্র।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights