বগুড়ায় ট্রাকের চাকা ফেটে চালকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় পাথর বোঝাই ট্রাকের চাকা ফেটে উজ্জল মোল্লা (৪২) নামের এক চালকের মৃত্যু হয়েছে। আজ সোমবার ভোর সাড়ে ৪ টার দিকে বগুড়া-নাটোর মহাসড়কের নন্দীগ্রাম উপজেলার তেঘরি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত উজ্জল পাবনা জেলার ফরিদপুর থানার কালিয়ান গ্রামের তোরাফ মোল্লার ছেলে।

জানা গেছে, পঞ্চগড় থেকে ছেড়ে আসা পাবনাগামী পাথর বোঝাই ট্রাক ভোরে বগুড়া-নাটোর মহাসড়কের নন্দীগ্রাম উপজেলার তেঘরি এলাকায় পৌঁছিলে চাকা পাংচার হয়ে যায়। এসময় গাড়ির চালক উজ্জল মোল্লা নতুন একটি চাকা লাগানোর সময় অন্য চাকা ফেটে লোহার পাতের আঘাতে ছিটকে পড়েন। বিকট শব্দ শুনে স্থানীয় লোকজন উজ্জল মোল্লাকে আহত অবস্থায় উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

নন্দীগ্রাম কুন্দারহাট হাইওয়ে থানার অফিসার ইনচার্জা (ওসি) আব্বাস আলী জানান, চাকা ফেটে গাড়ির চালকের মৃত্যু হয়েছে। এঘটনায় ট্রাক জব্দ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights