কাতারে বাংলাদেশি স্বেচ্ছাসেবক গ্রুপের রক্তদান কর্মসূচি

কাতার প্রতিনিধি:
কাতারে বাংলাদেশ দূতাবাস ও বাংলাদেশি স্বেচ্ছাসেবক গ্রুপের যৌথ আয়োজনে এবং হামাদ মেডিকেল কর্পোরেশনের সহযোগিতায় গতকাল রক্তদান কর্মসূচি পালন করা হয়েছে।

কর্মসূচিতে বিকাল ৪ টা থেকে রাত ৮ টা পর্যন্ত ২ শতাধিক বাংলাদেশি স্বেচ্ছাসেবী, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক, ব্যবসায়ী প্রতিষ্ঠান অংশগ্রহণ করে।

কাতার ন্যাশনাল স্পোর্টস ডে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে এই কর্মসূচি পালিত হয়। স্বেচ্ছাসেবকদের এই মহৎ কাজে অংশগ্রহণ ছিল চোখে পড়ার মত।
প্রধান অতিথি রাষ্ট্রদূত মো. নজরুল ইসলাম রক্তদান কর্সূচি উদ্বোধন করেন। তিনি উদ্যোক্তাদের ধন্যবাদ জানিয়ে বলেন, ভবিষ্যতে নানারকম মানবিক ভালো কাজে দূতাবাস পাশে থাকবে।

পরে ডিবিসি নিউজ ও দৈনিক বাংলাদেশ প্রতিদিনের কাতার প্রতিনিধি আমিন ব্যাপারীসহ অন্যন্যাদের কাছে দূতাবাসের সম্মান সূচক সার্টিফিকেট প্রদান করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights