৩ মামলায় বিএনপি নেতা দুদুর জামিন

অনলাইন ডেস্ক
রাজধানীর পল্টন থানার আলাদা পৃথক তিন মামলায় বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুর জামিন আবেদন মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার দুপুরে শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সুলতান সোহাগ উদ্দিনের আদালত এই আদেশ দেন।

এর আগে গত ১৮ ফেব্রুয়ারি একই আদালত দুদুর আরও পাঁচ মামলায় জামিনের আদেশ দেন।

তার আইনজীবী মাসুদ আহমেদ তাদলুকদার গণমাধ্যমকে জানান, নতুন করে এই তিন মামলায় জামিন হওয়ায় সবগুলো মামলাতেই তার জামিন মঞ্জুর হলো। তাই কারামুক্তি তার আর কোনও বাধা রইলো না।
প্রসঙ্গত, গত ৫ নভেম্বর রাত ১২টার পরপর গোয়েন্দা পুলিশ পরিচয়ে ১৫ থেকে ২০ জনের একটি দল শামসুজ্জামানের বড় বোনের বাসা থেকে তাকে তুলে নিয়ে যায়। পরদিন প্রধান বিচারপতির বাসভবনে হামলা, পুলিশের ওপর হামলা ও পুলিশ সদস্য হত্যার অভিযোগের মামলায় তিন দিন রিমান্ডে পাঠানোর আদেশ দেন আদালত। রিমান্ড শেষে গত ৯ নভেম্বর তাকে কারাগারে পাঠানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights