মুন্সীগঞ্জে বিনামূল্যে চিকিৎসার হেলথকার্ড পেল শিক্ষার্থীরা

মুন্সীগঞ্জ প্রতিনিধি

স্বাস্থ্য সচেতনতা ও বিনামূল্যে চিকিৎসার সুযোগ তৈরিতে মুন্সীগঞ্জের বিদ্যালয়ের শিক্ষার্থীরা এবার পাচ্ছেন হেলথকার্ড। এর মাধ্যমে দেশের সরকারি সকল স্বাস্থ্য প্রতিষ্ঠানে শিক্ষার্থীরা বিভিন্ন পরীক্ষা ফ্রিতে করতে পারবে।

মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসনের আয়োজনে সদর উপজেলার বজ্রযোগীনী জে কে উচ্চ বিদ্যালয় শিক্ষার্থীদের মাঝে হেলথকার্ড বিতরণ করে এই কর্মসূচির উদ্ধোধন করা হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার মো. সাবিরুল ইসলাম। এদিন আড়াই শতাধিক শিক্ষার্থীর মাঝে হেলথকার্ড বিতরণ করেন প্রধান অতিথি।

জেলা প্রশাসন সূত্রে জানায়, এই কার্ডের মাধ্যমে প্রাথমিক মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের উচ্চতা, ওজন, কোভিড, দৃষ্টিশক্তি পরীক্ষা, রক্তের গ্রুপ নির্ণয়ের নিয়মিত চেক-আপ করতে পারবে। সেই সাথে কার্ড প্রদর্শন করে সরকারি চিকিৎসা কেন্দ্র থেকে বিনামূল্য চিকিৎসা গ্রহণ করতে পারবেন।
অনুষ্ঠানে জেলা প্রশাসক আবু জাফর রিপন, উপজেলক চেয়ারম্যান আনিসুজ্জামান আনিসসহ মুক্তিযোদ্ধা, প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights