হত্যার ৪ দিন পর ট্রলার মালিকের মৃতদেহ উদ্ধার

বরগুনা প্রতিনিধি

বঙ্গোপসাগর মাছ ধরার ট্রলারে কর্মচারী কর্তৃক ট্রলার মালিককে কুপিয়ে জখম করে সাগরে ফেলে দেওয়ার ৪ দিন পর মঙ্গলবার বিকালে বরগুনার পাথরঘাটার সদর ইউনিয়নের বিষখলাী নদীর নীলামা পয়েন্ট থেকে ভাসমান মৃতদেহ উদ্বার করেছে পাথরঘাটা পুলিশ।

সকাল থেকেই নীলিমা পয়েন্টে বিষখলাী নদীতে স্থানীয়রা লাশটি ভাসতে দেখলেও ঝামেলায় জাড়ানোর আশংকায় কেউ পুলিশে জানায়নি বলে জানান স্হানীয়রা। নীলিমা পয়েন্টে আসা এক ব্যাক্তি বেলা-১ টার দিকে ৯৯৯ নাম্বারে জানানোর পর পুলিশ ঘটনাস্থলে আসে।স্হানীয়রা ধারনা করছেন,১৫ ফেব্রুয়ারি রাতে বঙ্গোপসাগরে ট্রলার বোঝাই মাছি নিয়ে খুলনা আড়ৎয়ে যাবার সময় রাতে ট্রলার মালিক রাশেদ খা(৩৫) কে কুপিয়ে জখম করে সাগরে ফেলে দেয় কর্মরচারী ট্রলার মাঝি ইব্রাহিম (৩৬)। পরেরদিন শুক্রবার পাথরঘাটায় ট্রলার সহ মাছ বিক্রি করতে এসে ধরা পড়ে সে।

মৃতদেহের পরিচয়ের বিষয়টি নিশ্চিত হতে পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার মোবাইলে একাধিক বার রিং হলেও তিনি মোবাইল রিসিভ করেনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights