ক্ষেতলাল উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীর শোডাউন

জয়পুরহাট প্রতিনিধি

নির্বাচনি রেশ কাটছে না জয়পুরহাটে। সংসদ নির্বাচন শেষে এখন চলছে উপজেলা নির্বাচনের ডামাডোল। প্রথম ধাপে ৪ মে জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলা পরিষদ নির্বাচনকে ঘিরে মাঠে নেমে পড়েছেন সম্ভাব্য উপজেলা চেয়ারম্যান প্রার্থীরা। উপজেলাবাসীকে প্রার্থিতার জানান দিতেই দুই হাজার মোটরসাইকেল নিয়ে শোডাউন করেছেন চেয়ারম্যান প্রার্থী ক্ষেতলাল পৌর আওয়ামী লীগের সভাপতি দুলাল মিয়া সরদার।

মঙ্গলবার দুপুরে ক্ষেতলাল উপজেলার বটতলী বাজার থেকে এ শোডাউন শুরু হয়। পরে মোটরসাইকেলগুলো উপজেলার বিভিন্ন এলাকায় সড়ক প্রদক্ষিণ করে আবারও সেখানে গিয়ে শেষ হয়।

পরে এক পথ সভায় বক্তব্য দেন ক্ষেতলাল পৌর সভার সাবেক মেয়র ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম বুলু, বড় তারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বোরহান উদ্দিন, বড়াইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু রাশেদ আলমগীর, মামুদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মশিউর রহমান শামীম, তরঙ্গ চৌধুরী প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights