মোরেলগঞ্জে শহীদ মিনারে শ্রদ্ধা জ্ঞাপন

মোরেলগঞ্জ প্রতিনিধি

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বাগেরহাটের মোরেলগঞ্জে স্থনীয় সংসদ সদস্য এইচ এম বদিউজ্জামান সোহাগ এর নেতৃত্বে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন সর্বস্তরের মানুষ।

মঙ্গলবার দিবাগত রাত ১২ টা ১ মিনিটে শহীদ মিনারে শ্রদ্ধা জানান বদিউজ্জামান সোহাগ এমপি। এরপর উপজেলা পরিষদ, উপজেলা পশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, পৌরসভা, থানা পুলিশ, উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ নেতৃবৃন্দ শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ করেন।

এ ছাড়াও প্রেস ক্লাব, উপজেলা মহিলা আওয়ামী লীগ, শ্রমিকলীগ, স্বেচ্ছাসেবক লীগ, জাতীয়তাবাদী দল(বিএনপি), ফায়ার সার্ভিস, উপজেলা স্কাউটস, হাসপাতাল, পল্লী বিদ্যুৎ, সরকারি এসএম কলেজ, সরকারি বালিকা বিদ্যালয়, অম্বিকাচরণ লাহা পাইলট উচ্চ বিদ্যালয়, সকল বেসরকারি সংস্থা ও পৌর এলাকার সকল শিক্ষা প্রতিষ্ঠান পক্ষ থেকে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights