রাজধানীতে কিশোর গ্যাংয়ের ৪৪ সদস্য আটক

অনলাইন ডেস্ক

রাজধানী ঢাকার যাত্রাবাড়ী ও কেরানীগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে কিশোর গ্যাংয়ের ৪৪ সদস্যকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১০ এর সদস্যরা।

মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) দিবাগত রাতে পৃথক পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। র‌্যাব-১০ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ ফরিদ উদ্দিন এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, কয়েকটি আলাদা অভিযানে কিশোর গ্যাংয়ের সর্বমোট ৪৪ জনকে আটক করা হয়েছে। বুধবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে র‌্যাব-১০ এর কেরানীগঞ্জ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights