দামেস্কে ইসরায়েলের হামলায় নিহত ২

অনলাইন ডেস্ক
সিরিয়ার রাজধানী দামেস্কে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত দু’জন নিহত হয়েছেন।

সিরিয়ার সামরিক বাহিনী জানিয়েছে, কাফর সুসা জেলার একটি ফ্ল্যাটে কয়েকটি ক্ষেপণাস্ত্র আঘাত হানলে দুই বেসামরিক লোক নিহত হয়।

একটি পর্যবেক্ষণ গোষ্ঠী জানিয়েছে, দুই বিদেশি ও এক সিরীয় বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। এলাকাটি ইরানের বিপ্লবী গার্ড ও লেবাননের গোষ্ঠী হিজবুল্লাহর জ্যেষ্ঠ কর্মকর্তারা প্রায়ই আসতেন।
ইসরায়েলি সেনাবাহিনী এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।

তবে এর আগে দেশটি সিরিয়ার বিভিন্ন লক্ষ্যবস্তুতে শত শত হামলা চালানোর কথা স্বীকার করেছে যেগুলো ইরান ও তাদের মিত্র সশস্ত্র গোষ্ঠীগুলোর সঙ্গে সম্পর্কিত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights