বিপিএলের ফাইনালের টিকিটের দাম কত?

অনলাইন ডেস্ক

গত ১৯ জানুয়ারি ঢাকা থেকে ৭ দল নিয়ে যে যাত্রা শুরু হয়েছিল বিপিএলের, তা পুনরায় ঢাকায় এসে শেষ গন্তব্যে পৌঁছেছে। ৪৬ ম্যাচের বিপিএলের ম্যাচ হয়েছে ৪০টি। ম্যাচ বাকি আছে আর ছয়টি।

প্রথম পর্বের শেষ দুটি ম্যাচ শুক্রবার মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে হবে। এর পর দুটি কোয়ালিফায়ার, একটি এলিমিনেটর ম্যাচ। ফাইনাল ১ মার্চ।

শেষ ছয় ম্যাচের জন্য স্টেডিয়ামের গ্যালারির টিকিটের দাম প্রকাশ করেছে আয়োজক প্রতিষ্ঠান বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। টিকিটের দাম বাড়েনি। আগের দামেই পাওয়া যাবে টিকিট। সর্বনিম্ন ২০০ টাকায় মিলবে ইস্টার্ন গ্যালারির টিকিট। স্বশরীরে ও অনলাইনে দু’ভাবেই টিকিট কেনা যাবে। অনলাইনে টিকিট কেনা যাচ্ছে ২১ ফেব্রুয়ারি থেকে। ম্যাচ ডে’র আগের দিন সেই টিকিট সংগ্রহ করা যাবে স্টেডিয়ামের পাশের নির্দিষ্ট বুথ থেকে।
সরাসরি টিকিট কেনা যাবে শহিদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়াম থেকে। সকাল সাড়ে ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত বিক্রি হবে টিকিট। গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিটের দাম ২ হাজার ৫০০ টাকা। ভিআইপি স্ট্যান্ডের টিকিট পাওয়া যাবে ১ হাজার ৫০০ টাকায়। এছাড়া, ক্লাব হাউজ ৮০০ টাকায় এবং নর্থ ও সাউথ স্ট্যান্ডের টিকিট পাওয়া যাবে ৪০০ টাকায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights