খুলনায় সাবেক ওয়ার্ড কাউন্সিলরের বাড়িতে ডাকাতি

নিজস্ব প্রতিবেদক, খুলনা

খুলনার রায়েরমহল এলাকায় সিটি করপোরেশনের সাবেক ১৪নং ওয়ার্ড কাউন্সিলর শেখ আবুল কালাম আজাদের বাড়িতে ডাকাতি হয়েছে।

আজ বৃহস্পতিবার ভোরে ১২/১৩ জনের সশ্রস্ত্র ডাকাত দল ওই সাবেক ওয়ার্ড কাউন্সিলরের বাড়িতে ঢুকে পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে। এসময় চিৎকার করলে সবাইকে জবাই করে হত্যার হুমকি দেয়। এরপর বাড়ির পুরুষ সদস্যদের হাত-পা বেধে ঘরের মালামাল তছনছ করে ও আলমারির লকার ভেঙে নগদ টাকা-স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যায়। সকালে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়।

আড়ংঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাসান আল মামুন বলেন, বাড়ির কলাপসেবল গেটের তালা ভেঙে ডাকাত দল ভিতরে প্রবেশ করেছে। এটা পরিকল্পিতভাবে করা হয়েছে। অপরাধীদের চিহ্নিত করে তাদের গ্রেফতারে অভিযান শুরু হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights