নরসিংদীতে ভ্র্যাম্যমাণ আদালতের অভিযান, কারখানা সিলগালা

নরসিংদী প্রতিনিধি:

নরসিংদীর পলাশে কীটনাশক ও ভেজাল সার তৈরির কারখানায় অভিযান চালিয়েছে ভ্র্যাম্যমাণ আদালত। শনিবার দুপুরে জেলার পলাশ উপজেলার সেকান্দরদী বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। কারখানাটিতে অনিয়মের সত্যতা পাওয়ায় এম কে এগ্রো প্রোডাক্স নামে কারখানাটি সিলগালা করা হয়। পলাশ উপজেলা সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সিলভিয়া স্নিগ্ধা এই অভিযান পরিচালনা করেন।

ভ্র্যাম্যমাণ আদালত সূত্রে জানা যায়,পলাশ উপজেলার সেকান্দরদী বাজারের কাজল মিয়া দীর্ঘদিন যাবত নামে এম কে এগ্রো প্রোডাক্স নামে ভেজাল লাঙ্গল মার্কা দস্তা সার, জিপসাম সহ বেশ কয়েকটি সার জাতীয় উপকরণ বাজারে বিক্রি করে আসছে। বিষয়টি পলাশ উপজেলা কৃষি অফিসের নজরে আসলে গোপন সংবাদের ভিত্তিতে আজ শনিবার দুপুরে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানের টের পেয়ে কারখানার মালিক ও অন্যান্য কর্মচারীরা পালিয়ে যায়। পরে কারখানার সকল মালামাল জব্দ করা হয় এবং কারখানাকে সিলগালা করে দেয়া হয়। এ সময় পলাশ উপজেলা কৃষি অফিসার আয়েশা আক্তার, স্থানীয় ইউপি সদস্য সিরাজ মিয়াসহ আইন-শৃঙ্খলার বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

পলাশ উপজেলা সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সিলভিয়া স্নিগ্ধা সাংবাদিকদের বলেন, বৈধ কাগজপত্র না থাকায় কারখানাটি সিলগালা করে দেয়া হয়। এছাড়া কারখানার মালিক ও কর্মচারী পালিয়ে যাওয়ার কারনে জরিমানা করা সম্ভব হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights